খাদ্য ও সুরক্ষা পণ্য মিলছে ‘বেস্ট বাই’-এ

দেশের রিটেইল চেইনশপ ‘বেস্ট বাই’-এ চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ প্রয়োজনীয় সব ধরনের ভোগ্যপণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া ক্রেতারা করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য বেস্ট বাইয়ের শোরুমগুলোতে পাচ্ছেন ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মেডিক্যাল হ্যান্ড গ্লাভস, মপ ক্যাপ, সু কাভার, মেডিক্যাল হ্যান্ড গ্লাভস, মেডিক্যাল এপ্রোনসহ নানান পণ্য। এসব পণ্যসামগ্রী আকর্ষণীয় ছাড়ে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, চলমান সাধারণ ছুটি ও লকডাউনের মধ্যে মানুষ যেন নিত্যপণ্যের সঙ্কটে না পড়ে সে জন্যই বেস্ট বাইতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সংযোজন করেছি।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’-এর ২০০টি শোরুম চালু রয়েছে। বেস্ট বাইয়ের শোরুমগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। অথবা ডটকমের মাধ্যমে অর্ডার করে অথবা প্রাণ-আরএফএল গ্রুপের কাস্টমার কেয়ার সেন্টারে (০৯৬১৩৭৩৭৭৭) যোগাযোগ করে ক্রেতারা বেস্ট বাই থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।—প্রেস বিজ্ঞপ্তি