পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের হাবিবুর রহমান হাবিবকে পরাজিত করে নৌকা প্রতীকের প্রার্থি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২,৪৯,৫৫৯ ভোট এবং ধানের শীষের হাবিব পেয়েছেন ৪৮,৭৯৯ ভোট।
এবারে এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৬২,৪৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৮২,৪০৪ এবং নারী ভোটার ১,৭৯,৮৩৬ জন। ঈশ্বরদী উপজেলায় মোট ২,৪৩,৩৮৮ জন এবং আটঘরিয়া উপজেলায় মোট ভোটার ১,১৯,০৫২ জন।
ইত্তেফাক/আরকেজি