আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় বজ সহ শিলাবৃষ্টি হতে পারে। গতকাল রবিবার ঢাকা ব্যতীত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
এদিকে আজ সোমবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
গতকাল কুতুবদিয়ায় ৯০ মি.মি., হাতিয়ায় ৬৩ মি.মি., রাঙ্গামাটিতে ৫৩ মি.মি., বরিশালের ৩১ মি.মি., কক্সবাজারে ২৬ মি.মি., সন্দ্বীপে ২৫ মি.মি., চট্টগ্রামে ২২ মি.মি., মাদারীপুরে ২১ মি.মি., ভোলায় ১৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।