নারায়ণগঞ্জ থেকে ফেরা পোশাকশ্রমিক ২৪ ও ২৫ বছর বয়সী দুই নারীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অতি সম্প্রতি তারা এখান থেকে নিজ বাড়ি খুলনার দাকোপ উপজেল খাটাইল গ্রামে ফিরে যান।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ আসে।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, ওই দুই নারী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখান থেকে বাড়িতে ফিরলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। বুধবার দুইজনের নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে তারা বাড়িতেই রয়েছেন।
ইত্তেফাক/এএম