করোনা উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি ড. মুনতাসীর মামুন

প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে রাজধানীর কোভিড ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ভর্তি করানো হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। ঐ শিক্ষক জানান, এক সপ্তাহ আগে টেস্টে করোনা পজিটিভ আসলে ড. মুনতাসীর মামুনের মাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান জানান, এরই মধ্যে ড. মুনতাসীরের করোনা পরীক্ষা করিয়েছেন কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তার জ্বর ও শ্বাসকষ্ট আছে। এজন্য তিনি ভর্তি হয়েছেন। সোমবার আবারও তার পরীক্ষা করা হবে।