রামগতিতে ৫ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঘরবন্দি কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় হত দরিদ্র পরিবার গুলো। এসব ঘরবন্দি কর্মহীন ও অসহায় হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন। গত দুইদিনে উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে আবদুল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, ছোলা, আলুসহ খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী পেয়ে খুশি হয়ে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রামের বিবি রহিমা (৫০) বলেন, আলেকজান্ডারের আসলপাড়া এলাকা মেঘনা নদীর ভাঙ্গনের মুখে পড়ে এখন অন্যের জায়গায় থাকি। তিনি বলেন, 'স্বামী প্রথম স্ত্রীর কাছে থাকে আমাদের খোঁজ-খবর নেয় না। ছেলে চা দোকানে কাজ করতো, এখন সেটাও বন্ধ। রমজানের এই দিনে ছেলে-মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় ছিলাম। ঠিকমত খাবার পেতাম না। এমপি সাহেব থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী পেয়ে আমরা ১০-১৫ দিন চলতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন, চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন, চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সোয়াইব হোসেন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নেছারউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ, সাধারণ সম্পাদক মো. ওয়ারেছ মোল্লা, পৌর ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইসলাম রাসেল, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সুমন প্রমুখ।

ইত্তেফাক/আরএ