একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যেই হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার নবীনগরে উপজেলার একটি গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছেন। এর আগে পরিবারটির ২ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে পরিবারটির মোট ১২ জন আক্রান্ত হলেন।

আজ সোমবার (৪ মে) জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন, মারা গেছেন ৫ জন

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, একই পরিবারের ১০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর একটি মেডিক্যাল টিমকে ওই গ্রামে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহসহ পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দু’জন।

ইত্তেফাক/এএএম