অনলাইনে কেনাকাটায় ৫% ক্যাশব্যাক দিচ্ছে প্রাইম ব্যাংক

রমজান উপলক্ষ্যে ক্রেডিট কার্ড গ্রাহকদের অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ৫% ক্যাশব্যাক দিচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউনের কারণে এই রমজানে বেশির ভাগ মানুষ ঘরে বসে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছে। এই পরিপ্রেক্ষিতে প্রাইম ব্যাংক গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তার জন্য সুপারস্টোর ও ইকমার্স আউটলেটের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এ সুবিধা প্রদান করছে। প্রাইম ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা মীনাক্লিক, স্বপ্ন, চালডাল, পাঠাও ফুড ও প্রিয়শপ থেকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এই ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। এই ক্যাশব্যাক সুবিধা ২২ মে পর্যন্ত পাওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি