পরিত্যক্ত মাস্ক সাধারণ বর্জ্য নয়

এই করোনাকালে সচেতনতা ও সুরক্ষার তাগিদে প্রয়োজনে বাইরে যেতে ব্যবহার করা হচ্ছে নানা ধরনের মাস্ক। হাতে গ্লাভস। ইদানীং খোলা জায়গা এবং ডাস্টবিনে ফেলা হচ্ছে পরিত্যক্ত মাস্ক ও গ্লাভস। কিন্তু সাধারণ বর্জ্যের মতো এসব যত্রতত্র ফেলা চরম অসচেতনতা। কারণ গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি গৃহপালিত পশু এসব মুখে দেওয়ার পর আমরা কোনোভাবে এদের সংস্পর্শে আসার মাধ্যমে প্রাণঘাতী ভাইরাসের আক্রমণের শিকার হতে পারি। পরিত্যক্ত মাস্ক ও গ্লাভসের মাধ্যমে এই ভাইরাস ছড়ানো বিচিত্র নয়। এছাড়া কতিপয় অসাধু লোক এইসব পরিত্যক্ত মাস্ক সংগ্রহ করে পুনরায় ব্যবহার উপযোগী করার মাধ্যমে বিক্রির চেষ্টা করেছিল। তাই আমাদের এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন আবশ্যক।

আবু ফারুক

সহকারী শিক্ষক,

ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

বান্দরবান