আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ উপজেলার নোয়াপাড়া গ্রামের গরিব কৃষক খালিদের ৩৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। সোমবার সকাল থেকে দুুপুর পর্যন্ত ধান কাটার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল। ধান কাটায় আরো অংশ নেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, সোয়েব, নির্জল ও সদস্য সাইফুল ইসলাম, সাবেক ভিপি শফিকুল ইসলাম শরীফ, কলেজ শাখার সাবেক সভাপতি সোহান ঢালি, ভিপি নিহাদুল ইসলাম রাজু, জিএস আইয়ুবুর রহমান, কলেজ শাখার সভাপতি রমজান —ইত্তেফাক