পাবনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

পাবনা প্রতিনিধি

অস্ত্র ও গুলিসহ সাকিব হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব পাবনা ক্যাম্প সূত্র জানায়, রবিবার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল শহরের অনন্ত মোড় এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।  মামলা হয়েছে।