মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে গাছচাপায় মকিম খান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের মুজাম্মেল পাইকের বাড়িতে চুক্তিতে গাছ কাটতে গিয়ে পুকুরের মধ্যে গাছের চাপা পড়ে মারা যান তিনি। মকিম খান গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসেনাবাদ গ্রামের কাদের খানের পুত্র। মুলাদী থানার ওসি ফয়েজউদ্দীন মৃধা জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।