মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় মাছ বোঝাই নছিমন ও মোটরসাইকেল সংঘর্ষে আহাদ শরীফ (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা সদরের সোনারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি কে এম মনিরুজ্জামান এ তথ্য জানান।