নবীনগরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যেই হঠাত্ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ গ্রামের পরিবারটির দুই জন সদস্য আগেই করোনা আক্রান্ত হয়ে ব্রাক্ষণবাড়িয়ায় আইসোলেশনে রয়েছে। সোমবার পরিবারটির আরো ১০ জনসহ মোট ১২ জন আক্রান্ত হলো।

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ আক্রান্ত হওয়ার বিষয় সোমবার নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জন। এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। গ্রামটি লকডাউন করার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে।