হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
সোমবার সকালে হাতিয়া উপজেলা সদরস্থ ওয়াখালী বাজার ও নিউমার্কেটের ৪ জন ব্যবসায়ীকে সরকারি নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার সালাম। এ সময় পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।