ইরানে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৯০ বছরের বৃদ্ধা

কোভিড-১৯ করোনা ভাইরাসকে পরাজিত করে ইরানে সুস্থ হয়ে উঠেছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। ইরানের পশ্চিমাঞ্চলীয় লরেস্তান প্রদেশের ওই বৃদ্ধা কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

ইরনা জানায়, ওই প্রদেশের আলিগুদার্জ শহরের ভেলিয়ান হাসপাতাল থেকে রবিবার ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি।

খবরে বলা হয়, হামজেহ তুলাবি নামে ওই নারী এক সপ্তাহের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেন। করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভেলিয়ান হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেন তিনি। সাধারণত এ রোগে ৭০ বছরের বেশি যাদের বয়স, তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি।

ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন মারা গেছে। গত ৫৫ দিনের মধ্যে একদিনে এটি সবচেয়ে কম মৃত্যু সংখ্যা। 

আরো পড়ুন:কাশ্মীরের হামলায় ভারতের ৩ সৈনিক নিহত, আহত ৭

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, ৯৭ হাজার ৪৭৪ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৭৮ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত দেশটিতে ৬ হাজার ২০৩ জন করোনায় মারা গেছেন। ইরনা।

ইত্তেফাক/আরআই