ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিট চালু হওয়ার পর গত তিন দিনে করোনা উপসর্গসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হওয়া ২৪ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম কে এম নাছির উদ্দীন। তিনি জানান, বেশি সংখ্যক লাশ রাখতে সমস্যা হওয়ায় দ্রুত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
গত শনিবার থেকে করোনা ইউনিট চালু হয়। করোনা উপসর্গসহ অন্যান্য রোগ নিয়ে এখন পর্যন্ত ৯০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। চিকিত্সা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।