সরকার ঘোষিত করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে, তা থেকে গণমাধ্যমকেও ঋণ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। একই সঙ্গে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক, গ্রাহক সম্পর্কের বিষয়টিকে বাস্তবতার নিরিখে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এ আহ্বান জানান। একই সঙ্গে সব ধরনের ঋণের সুদ আদায় দুই মাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় মিডিয়া, সংবাদপত্র, টিভি, ট্রাক, কার্গো, লঞ্চ ইত্যাদির ক্ষেত্রে এবং ব্যাকওয়ার্ড রপ্তানির ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের বেতনের ব্যাংক তালিকার ভিত্তিতে ও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী এই ঋণ/বিনিয়োগ সুবিধা কোনো রকম জটিলতা ছাড়া প্রদানের আহ্বান জানিয়েছেন।