করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি ডা. নজরুল ইসলাম

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রিমিওটোলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ইত্তেফাককে জানান, ডা. নজরুল ইসলামের উপসর্গ থাকায় পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন সেটা জানা যায়নি। তার শ্বাসকষ্ট দেখা দিলে সিএমএইচে ভর্তি করা হয়।