করোনার টিকা উদ্ভাবন ও বিতরণের আরও পাঁচগুণ অর্থ প্রয়োজন: জাতিসংঘ

করোনা ভাইরাসে টিকা উদ্ভাবন ও বিতরণ এবং ওষুধের জন্য বৈশ্বিক উদ্যোগে আরও বেশি দেশকে আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, এজন্য আরও পাঁচগুণ বেশি অর্থের প্রয়োজন। 

সোমবার ইউরোপীয় নেতাদের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন বিশ্বনেতারা। এ জন্য ওই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হয়। 

গবেষণার সঙ্গে সঙ্গে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল দেশে টিকা ও চিকিৎসা সামগ্রী বণ্টনের জন্য প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার সংগ্রহ করবেন বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব বিশ্ব নেতাদের এই উদ্যোগ ও আর্থিক প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার টিকা, ওষুধ ও সরঞ্জাম সমানভাবে নিশ্চিত করতে হলে এর চেয়ে পাঁচগুণ বেশি অর্থ প্রয়োজন।

আরও পড়ুন: সংক্রমণ বাড়লেও ঘরের বাইরে আমেরিকানরা

অ্যান্থানিও গুতেরেস বলেন, আমি সব অংশীদারদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। বিবিসি।

ইত্তেফাক/আরআই