মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপরারেশন) ইন্সপেক্টর শেখ মো. আবু হানিফের (৪২) করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসে এই রিপোর্ট আসে।
তিনি একাই শহরের ভাড়া বাসায় অবস্থান করছেন। শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবার ঢাকার আছেন। সবাই সুস্থ আছে।
এর আগে থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর গাজী সালাউদ্দিনের করোনা শনাক্ত হল তিনিও পরীক্ষার জন্য নমুনা পাঠান। গত ২ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ৩ মে নিপসমে পাঠানো হয়। মঙ্গলবার সকালে এই রিপোর্ট পাওয়া যায়।
ইত্তেফাক/আরকেজি