মহেশখালীতে ত্রাণবাহী গাড়িতে দেড় লাখ পিস ইয়াবা

কক্সবাজারের মহেশখালীতে করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে ত্রাণবাহী কাভার্ডভ্যান থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুল ব্যবসায়ী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মেম্বার ওসমান গনিসহ অপর সহযোগী পলাতক।

 

জানা গেছে, আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ইউনিয়নের হাইস্কুলের গেটের সামনে দাড় করা কাভার্ডভ্যানের ভেতরে হাতুড়ির শব্দ শুনতে পান কয়েকজন স্থানীয় লোকজন। সন্দেহ হলে তারা কাভার্ডভ্যান আটকে পুলিশে খবর দেন।

 

সংবাদ পেয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও পুলিশ পরিদর্শক তদন্ত মো. বাবুল আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। গাড়ির পাটাতনে বিশেষ কায়দায় রক্ষিত ১০ প্যাকেট ইয়াবা পলেথিন মোড়ানো অবস্থায় উদ্ধার করে। এতে দেড় লাখ পিস ইয়াবা ছিলো।

 

ইত্তেফাক/এএম