খুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫মে) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতদের একজন (৭০) বাগেরহাট জেলার মোংলার ও অপরজন (৫০) মাগুরা সদর উপজেলার বাসিন্দা।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মোংলার ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৩ টার দিকে তিনি মারা যান। তিনি সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অপরদিকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় মাগুরা সদর উপজেলার ওই ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান।

আরো পড়ুন: খুলনায় বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু

তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম