খুলনা-১: বেসরকারি ফলাফলে নৌকার পঞ্চানন বিশ্বাস জয়ী

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাট) আসনে ১৪দলীয় জোট সমর্থিত আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আমীর এজাজ খানের চেয়ে ১ লাখ ৪৬ হাজার ৫৫০ ভোট বেশি পেয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস ১০৭ কেন্দ্রে  মোট ১ লাখ ৭৫ হাজার ১৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আমীর এজাজ খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ২৮ হাজার ৫৮৯ ভোট।

ইত্তেফাক/আরকেজি