তাহিরপুরে প্রথমবারের মতো ৬ করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত ৬ জন রোগী শনাক্ত হয়েছে। আজ(৫ মে মঙ্গলবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ উপজেলায় এর আগে  করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।

ডা. ইকবাল হোসেন বলেন, ‘এই প্রথম উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ৬ জনের সবাই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তারা সম্প্রতি ঢাকা ও গাজীপুর থেকে এসেছেন বলে জানা যায়।’

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা জানা গেছে, গতকাল সোমবার সন্দেহভাজন ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। ওই ৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ আসে। 

আরো পড়ুন: করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন যুবক

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব করূনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, বিষয়টি কনফার্ম হওয়ার পর তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আক্রান্তদের বাড়ি লকডাউনের ব্যবস্থা করছেন। 

ইত্তেফাক/এএএম