প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বায়ু একটি মিশ্র পদার্থ। যা ছাড়া জীব বাঁচতে পারেনা

বিজ্ঞান

অজয় কৃষ্ণ গোমস্তা, সহকারী শিক্ষক

নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাকেরগঞ্জ, বরিশাল

 

বায়ু

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

 

১। বায়ু কাকে বলে?

উত্তরঃ বায়ু একটি মিশ্র পদার্থ। যা ছাড়া জীব বাঁচতে পারে না।

২। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ুর কোন উপাদানগ্রহণ করে ?

উত্তরঃকার্বন ডাই অক্সাইড।

৩। প্রাণীশ্বাস কার্যের জন্য বায়ুর কোন উপাদান গ্রহণ করে?

উত্তরঃ অক্সিজেন।

৪। বায়ুর দুইটি উপাদানের নাম লিখ।

উত্তরঃকার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন।

৫। ইউরিয়া সার তৈরিতে বায়ুর কোন উপাদান ব্যবহার করা হয়?

উত্তরঃনাইট্রোজেন।

৬। কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখতে বায়ুর কোন উপাদান ব্যবহার করা হয়?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৭। বায়ু দূষণ কাকে বলে?

উত্তরঃ বায়ুতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে বায়ুর স্বাভাবিক অবস্থা ব্যহত করাকে বায়ু দূষণ বলে।

৮। বায়ু দূষণের কারণ কী ?

উত্তরঃ মানুষের বিভিন্ন কর্মকান্ড বায়ু দূষণের অন্যতম কারণ।

৯। এসিড বৃষ্টি কেন হয় ?

উত্তরঃ কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি হয়।

১০। বায়ু দূষণ প্রতিরোধের দুইটি উপায় লিখ।

উত্তরঃ গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা।

১১। বায়ু দূষণজণিত একটি রোগের নাম লিখ।

উত্তরঃ ফুসফুসের ক্যান্সার।

১২। বায়ু দূষণের ফলে আমরা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি ?

উত্তরঃ মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। দূষিত গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণতাবৃদ্ধি পেয়ে জীবের ক্ষতি হতে পারে বাজীব মারা যেতে পারে।

১৩। তোমার এলাকাকে বায়ু দূষণমুক্ত রাখতে তুমি কি ধরনের ভূমিকা  রাখতে পার?

উত্তরঃ এলাকার জনগণকে সচেতন করা ও বায়ু দূষণ হয়  এমন কাজ থেকে বিরত থাকা।

১৪। হাসপাতালে রোগীরকে কৃত্রিম শ্বাস দিতে কোনগ্যাস ব্যবহার করা হয়?

উত্তরঃ অক্সিজেন।

১৫। তোমার বসবাসের আশেপাশে গাছপালা কমে গেলে বায়ুতে কোনগ্যাস বেড়ে যেতে পারে বলে তুমি মনে কর?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

কাঠামোবদ্ধ প্রশ্ন

১। বায়ুকী ?বায়ুর দুইটি উপাদানের নাম লিখ। দৈনন্দিন জীবনে তুমি কী কী কাজে বায়ু ব্যবহার কর ৩টি বাক্যে লিখ।

উত্তরঃবায়ু একটি মিশ্র পদার্থ।যা ছাড়া জীবন বাঁচতে পারে না। বায়ুর দুইটি উপাদান হলো-কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন।

দৈনন্দিন জীবনে যে যে কাজে আমি বায়ু ব্যবহার করি- ক। শ্বাসকার্যে আমি বায়ু ব্যবহার করি।খ। শরীর ঠান্ডা করতে বায়ু ব্যবহার করি। গ। কাপড় শুকাতে বায়ু ব্যবহার করি।