বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬ হাজার সেট সিই প্রত্যয়িত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ব্র্যাক ব্যাংক। এতে বডিসুট ছাড়াও রয়েছে চীন থেকে আমদানিকৃত এন-৯৫ মাস্ক, গগলস, জুতার কভার (সেট), হ্যান্ডগ্লাভস এবং হেডশিল্ড। পিপিই গ্রহণকালে বিএসএমএমইউর উপাচার্য প্রফেসর ড. কনক কান্তি বড়ুয়া, এমবিএম গ্রুপের পরিচালক কামরান সাদিক উপস্থিত ছিলেন