তিন দশক পর ব্যারেন্ট সাগরে যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

 এএফপি

তিন দশকের বেশি সময় পরে প্রথমবারের মতো রাশিয়ার উত্তরে ব্যারেন্ট সাগরে আর্কটিক নিরাপত্তা অভিযানে চলতি সপ্তাহে চারটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন কর্মকর্তারা বলেছেন, করোনা মহামারির চ্যালেঞ্জের মধ্যেই চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাকে উপেক্ষা করে তাদের নিজ আকাশে ও সমুদ্রে অস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেভি এক বিবৃতিতে বলেছে, কৌশলগত আর্কটিক অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে এবং মিত্রদের প্রতি অভিন্ন সংহতি জানাতে একটি বৃটিশ রয়্যাল নেভি শিপ ও চারটি মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। মার্কিন তিনটি যুদ্ধজাহাজ ‘গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার’ ও একটি সাপোর্ট জাহাজ এবং একটি ব্রিটিশ ফ্রিগেড।