রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলাপাড়ায় মঙ্গলবার একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের তার নাম হ্লাপ্রুাই মারমা (৪২)। পুলিশ ঘাতককে গ্রেফতার করেছে। চন্দ্রঘোনা থানার ওসি মো. আসরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামি মংথোয়াই মারমাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।