স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে দোকানে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মঙ্গলবার তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের (উপসচিব) নেতৃত্বে সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের সহায়তা পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে ঐ আভিযানে সিকদার স্টোর, পপুলার স্টোর ও মাতৃভান্ডার স্টোরকে ঐ জরিমানা করা হয়। এ সময় সেনিটারি ইন্সপেক্টর শেখ মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।