হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
সরকারি নির্দেশ অমান্য করে যাত্রী পারাপার করার সময় আট যাত্রীসহ ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। সোমবার গভীর রাতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে তাদের আটক করা হয়। হাতিয়া নৌপুলিশের এসআই মো. আব্দর রহমান ডালি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের সদস্যরা উপজেলার চরঈশ্বর বাংলা বাজারের সন্নিকটে মেঘনা নদীতে ট্রলারটি জব্দ করে। এসময় ট্রলারে থাকা আট যাত্রীকে আটক করা হয়। এদের মধ্যে নলচিরা ইউনিয়নের তিন জন, বুড়িরচর ইউনিয়নের তিন জন ও নিঝুমদ্বীপরে দুই জন রয়েছে। এরা চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে এসেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আটক যাত্রীদের ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।