চমেকে করোনা শনাক্তের পিসিআর মেশিন দিল সিভাসু

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাস শনাক্তের জন্য একটি রিয়েল-টাইম পিসিআর মেশিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালকে দিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. এম শামীম হাসানের কাছে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিনটি হস্তান্তর করেন।

গত ২৫ এপ্রিল থেকে সিভাসু কর্তৃপক্ষ করোনা ভাইরাস শনাক্তকরণ কার্যক্রমও শুরু করে। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) সংগৃহীত নমুনা পরীক্ষা করা হচ্ছে সিভাসুর ল্যাবরেটরিতে।