জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
জুড়ীতে উপসর্গবিহীন আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ওষুধের দোকানের কর্মচারী
এবং অপরজন (৪০) জুড়ী থানায় বাবুর্চির কাজ করেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডা. শহিদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই জনের শরীরে কোনো উপসর্গ ছিল না। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দোকানটি থাকায় গত ২৯ এপ্রিল এক জনের এবং অপর জন থানার বাবুর্চির গত ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করা হয়। পরে তা সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে সামবার রাতে একজনের এবং মঙ্গলবার দুপুরে অপরজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়।