ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে তিন জন চিকিত্সকসহ সাত জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের দুই জন ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিত্সক রয়েছেন। মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত সাত জন চিকিত্সক ও নয় জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলো।