স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেল (৩৬) আর নেই। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, ড. মাহবুবুর রহমান গত ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন। এরপর তিনি দীর্ঘদিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। কয়েক মাস আগে তাকে ভারতে চিকিত্সা শেষে দেশে আনা হয়।
সোমবার রাতে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি এক কন্যার বাবা। তার স্ত্রীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার মৃত্যুতে রাবির উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় শোক প্রকাশ করেছেন।