ইত্তেফাক রিপোর্ট
হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে কারাগারে থাকা দৈনিক সংগ্রামের সম্পাদক ও প্রকাশক আবুল আসাদের জামিন শুনানির জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসিয়াল ই-মেইলে গতকাল মঙ্গলবার এ আবেদনটি পাঠানো হয়।
আবুল আসাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, গত ডিসেম্বর থেকে কারাগারে আটক আছেন আবুল আসাদ। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্টের রোগী হওয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।