যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ বিমানযোগে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশি নাগরিকদের দেশে আনার জন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লসএঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটদ্বয়ের সঙ্গে সমন্বয়পূর্বক কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনের উদ্যোগ গ্রহণ করেছে। এই ফ্লাইটটি আগামী ১৪ অথবা ১৫ মে যুক্তরাষ্ট্র হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। এই ফ্লাইটের প্রতিটি ইকোনমিক্লাস (সুলভ শ্রেণি) টিকিটের মূল্য আনুমানিক ২ হাজার ২০০ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
উক্ত বিশেষ ফ্লাইটে নিজ খরচে স্বদেশ প্রত্যাবর্তনেচ্ছু বাংলাদেশি নাগরিকবৃন্দ ৮ মে’র মধ্যে ঢাকাস্থ Oryx Aviation Ltd.-এর অনলাইন পোর্টাল http://galaxyaviationbd.com/airticket/ এর মাধ্যমে রেজিস্ট্রেশন ও টিকিট ক্রয় করে উক্ত ফ্লাইটে আসন নিশ্চিত করতে পারবেন। রেজিস্ট্রেশন ও টিকিট ক্রয় সংক্রান্ত জিজ্ঞাসা ও সহযোগিতার জন্য সরাসরি Oryx Aviation Ltd.-এর ইমেইল (usacharter@oryxaviation.com) অথবা হোয়াট্স এ্যাপ ফোন নম্বরে (+৮৮০১৭১৩০৯৪৬৬৪) যোগাযোগ করা যেতে পারে। নিবন্ধিত ও টিকিট ক্রয়কৃত যাত্রীবৃন্দের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত হবার পরই Oryx Aviation Ltd. ফিরতি ইমেইল যোগে সকল যাত্রী বরাবর ইস্যুকৃত টিকিটও ফ্লাইট সংক্রান্ত অন্যান্য তথ্যাদি প্রেরণ করবে।