ভেনেজুয়েলায় দুই মার্কিন নাগরিক আটক

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উত্খাতের ষড়যন্ত্রের সঙ্গে অভিযোগে দুই মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টেলিভিশন ভাষণে তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রবিবার ভোরে ভেনেজুয়েলায় সাগরপথে আগ্রাসনের মূল হোতা জর্দান গুদ্রেয়োর দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আরো ছয় জনকে আটক করা হয়েছিল। ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর অভিযানে আরো আট জন নিহত হয়। মাদুরো আটক দুই মার্কিন নাগরিকের পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র প্রদর্শন করেন। এ দুই জনের নাম হচ্ছে লুক ডেনমান এবং এরিয়ান বেরি। সাগরপথে আগ্রাসনের মদতদাতা গুদ্রেয়ো রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে স্বীকার করেছেন, ডেনমান ও বেরি তার লোক। —পার্স টুডে