নওগাঁর বদলগাছীতে প্রথম বারের মত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওগ্রাফার সাবিকুন্নাহার (কেয়া) নামে এক কর্মচারী।
জানা যায়, তার শরীরে বেশ কিছু দিন ধরে জ্বর ও কাশি দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারকে অবগত করে রেস্টে থাকার জন্য মৌখিক ভাবে বলেন কিন্তু তার কথায় কোন গুরুত্ব না দিয়ে নিয়মিত তাকে দিয়ে ডিউটি করিয়ে নেওয়া হয়।
সাবিকুন্নাহার বলেন, আমার শরীরে ১০-১২ ধরে জ্বর ও কাশি দেখা দিলে আমি একাধিক বার স্যারকে বলার পরও আমার কথায় কোন পাত্তা না দিয়ে নিয়মিত ডিউটি করিয়ে নেওয়া হয়েছে। আমার জ্বরের মাত্র বেশী হলে করোনার উপসর্গ মনে হয় আমি নিজেই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেই। মঙ্গলবার (৫মে) আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি অসুস্থ অবস্থায় ডিউটি করেছি আমার দারায় আরো কেউ আক্রান্ত হতে পারে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার কানিস ফারহানা বলেন, আমাকে বলার পর আমি তাকে সপ্তাহে ৩দিন অফিস করতে বলেছি। এখন অসুস্থ হয়ে আমাকে দোষারোপ করে অনেক কথায় বলছে।
ইত্তেফাক/এমআর