বাসা কিংবা অফিসে বৈদ্যতিক যন্ত্র সচল রাখতে বিদ্যুতের সঙ্গে সংযোগ দিয়ে থাকি। একাধিক ডিভাইস বা ইলেকট্রনিক্স সামগ্রী হলে তখন সংযোগ দিতে একটু ঝামেলায় পড়তে হয় আমাদের । এ কাজটি সহজ করার জন্য আবার পাওয়ার স্ট্রিপ ব্যবহার করি আমরা। এ পাওয়ার স্ট্রিপটি যদি মান সম্পন্ন না হয় তাহলে বৈদ্যতিক দূর্ঘটণা ঘটার সম্ভাবনা থাকে। এজন্য বাসা কিংবা অফিসের পাওয়ার স্ট্রিপটি হতে হবে মানসম্পন্ন। ন্যানো ব্র্যান্ডের নতুন মডেলের মজবুত পাওয়ার স্ট্রিপ বাজারে এনেছে ন্যানো টেকনোলজি (NANO TECHNOLOGY)। স্ট্রিপটির মডেল এমবিএস৪০৫। এ পাওয়ার স্ট্রিপটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি। মেড ইন বাংলাদেশের এর লক্ষ্যকে সামনে রেখে ন্যানো টেকনোলজি বংলাদেশেই তৈরি করছে আন্তর্জাতিক মানের ইলেকট্রিক পণ্য। পাওয়ার স্ট্রিপটিতে ব্যবহার করা হয়েছে অটো সার্কিট ব্রেকার, অটো ক্রিস্টাল এলইডি সুইচ, ফিউস সমৃদ্ধ প্লাগ পয়েন্ট ও শতভাগ কপার কেবল। পাওয়ার স্ট্রিপটিতে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।