এই সময়ের ছড়া
ফেরদৌস চৌধুরী
তোমার ছায়াও চাই না মাড়াতে
অকালে প্রাণটা কে চায় হারাতে!
তাই তো একাকী জীবন-যাপন
নিজেই এখন নিজের আপন।
স্বজন, সুজন, বন্ধু, দুস্থ
নিরাপদ আর থাকুক সুস্থ।
হতাশা ক্লান্তি গিলে খায় খাক
আপাতত এই প্রাণটাই থাক।
এর বেশি কিছু চাই না
বিপদ এড়াতে কোথাও বেড়াতে যাই না।
বহতা জীবন করোনাক্রান্ত
সময়ের দাবি—থামো হে পান্থ।