অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৭ ড্রেজার ধ্বংস

থানায় মামলা

 গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদীতে তিন দিনের সাঁড়াশি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩৭টি ড্রেজার মেশিন ও অন্যান্য যন্ত্রাংশ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোম, মঙ্গল ও বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় অবৈধ ড্রেজিং ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক বাক্প্রতিবন্ধী ক্ষতিগ্রস্তের স্ত্রী। ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী নাছিমা বেগম আট জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।  গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, নাছিমা বেগমদের জমি যে ড্রেজারের কারণে নদীতে বিলীন হয়েছে, অভিযান চালিয়ে এরই মধ্যে সেখানকার দুটি ড্রেজার জব্দ করেছি। এছাড়া এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।