রাঙ্গামাটিতে চার জনের করোনা শনাক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাঙ্গামাটি সির্ভিল সার্জন ডা. বিপাশ খিসা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ এপ্রিল তাদের নমুনার রিপোর্ট চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল। এর মধ্যে বুধবার দুপুরে চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। এ চার জন রোগী মধ্যে ৯ মাসের এক শিশু, ১৯ বছরের কিশোর, ৩৮ বছরের নারী ও ৫০ বছরের পুরুষ রয়েছেন। এরা চার জনই রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের নমুনা আবারও চট্টগ্রামে পাঠানো হবে।