স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগর ও জেলায় ৭০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯ জন, বাঘা উপজেলায় ৯ জন, বাগমারা উপজেলায় তিন জন ও তানোর উপজেলায় ১৯ জন। এদিকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৫৬ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ হাজার ৭২৬ জন। বুুধবার দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানান।