ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় বুধবার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সদরের কুটিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে লুত্ফর রহমান পুকুরে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানি রায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।