একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ তথা মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় সংসদের হুইপ ও বর্তমান এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৩ লাখ ২৫ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ২৪ হাজার ৪০৩ ভোট।
স্বাধীনতাত্তোর সময়ে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের রাজনীতির হাল ধরেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি দেড় দশক ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বর্ষীয়ান এই নেতা কয়েক দশক শক্ত হাতে দলের হাল ধরে রেখেছেন। ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬টি ও আলমডাঙ্গার ১৫টি ইউনিয়নের তৃণমূলে রয়েছে তার একক আধিপত্য।
ইত্তেফাক/জেডএইচ