স্পোর্টস রিপোর্টার
সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হাকিম অপু (৫৪) আর নেই। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় রামপুরা বনশ্রীতে নিজ বাসস্থানে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১০ দিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য মাহমুদুল হাকিম মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক সকালের খবর, টিভি চ্যানেল বাংলাভিশনে।
মাহমুদুল হাকিমের মৃত্যুতে গভীর শোক এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বিএসজেএ।