গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু আহত

 গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদীর ভুরঘাটা গ্রামে গতকাল দুপুরে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আহতরা হলো—ঐ গ্রামের ওলিল মোল্লার পুত্র সাব্বির মোল্লা (১০), হালান আকনের পুত্র ইসমাইল (১০) ও মোতালেব ফকিরের পুত্র সানাউল (১৪)। জানা গেছে, বিস্ফোরণে সাব্বিরের বাম হাতের ২ আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তাদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, দুপুরে ঐ তিন শিশু মিলে ছাতার দণ্ডের মধ্যে দিয়াশলাইয়ের বারুদ ভরে বাজি তৈরি করে। বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে তারা গুরুতরভাবে আহত হয়।