ফেনী-১: ‘খালেদার ঘাঁটি’তে জয়ী নৌকার শিরিন আখতার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এলাকা ফেনী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। জেলে থাকার কারণে এবার নির্বাচন করতে পারেননি খালেদা জিয়া। এই আসন থেকে আগে চারবার নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া।

শিরিন আখতার ২ লাখ ১ হাজার ৮শ ১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী রফিকুল ইসলাম মজনু পেয়েছেন ২৫ হাজার ৬শ ১৬ ভোট। 

রবিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান কেন্দ্র থেকে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করেন। 

উল্লেখ্য, এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৬টি। নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৯৩৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১২২ জন। মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৫৫ জন।

আরও পড়ুন: চলে গেলেন চিত্রপরিচালক মৃণাল সেন

ইত্তেফাক/এমআই