ইত্তেফাক রিপোর্ট
করোনা পরিস্থিতিতে মত্স্য, পোলট্রি ও ডেইরি খাতের সংকট মোকাবিলায় আগামী ১৬ মে পর্যন্ত কন্ট্রোল রুমের সময় বাড়িয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ নিয়ে ৪র্থ ধাপে সময় বাড়ান হলো। কন্ট্রোল রুমে উপস্থিত থেকে দায়িত্ব পালনসহ প্রধান সমন্বয়কের ভূমিকা পালনের জন্য প্রতিদিন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়। একই সঙ্গে মত্স্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন করে কর্মকর্তা প্রতিদিন কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছেন। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭। উল্লেখ্য, করোনা সংকটে মত্স্য, পোলট্রি ও ডেইরি খাতের সংকট মোকাবিলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখতে গত ৪ এপ্রিল কন্ট্রোল রুম চালু করেছে সরকার।